রংপুরের পীরগাছায় ৩ মাদকসেবির কারাদণ্ড
- সময়: ১০:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৩৫

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ জুলাই) বিকেলে পীরগাছা রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চন্ডিপুর গ্রামের মনজু মিয়া (৪৫), রেলস্টেশন এলাকার মোক্তার হোসেন (৭০) ও শহিদুল ইসলাম (৩৬)। তারা দীর্ঘদিন ধরে মাদকসেবনে জড়িত বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর-এর পরিদর্শক এলতাস উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে চার পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ইউএনও শেখ মো. রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় নেই।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














