৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে কমিউনিটি পুলিশ ডে পালিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ৩৯
রংপুরে কমিউনিটি পুলিশ ডে পালিত

রিযাজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

রংপুরে কমিউনিটি পুলিশ ডে পালিত হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির উদ্যোগে শনিবার সকালে মহানগরীর কালেক্টরেট সুরভী উদ্যানের সম্মুখ হতে একটি বর্ণাঢ্য র্যালীর বের হয়। বর্ণাঢ্য র্যালী শুরুর পূর্বে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর শুভ উদ্বোধন করা হয়। এবারের “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর প্রতিপাদ্য বিষয় “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।র্যালীটি কালেক্টরেট সুরভী উদ্যানের সম্মুখ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে গিয়ে শেষ হয়।

 

এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল র্যালীর সম্মুখভাগে থেকে র্যালীটির শোভা বর্ধন করে। এরপর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সুধী সমাবেশ স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনস পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বাবলু, এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা পর্যায়ে নেতৃবৃন্দ; রংপুরের সুধী সমাজের ব্যক্তিবর্গ; ব্যবসায়ী; কবি, সাহিত্যিক, লেখক; সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে পুলিশ কমিশনার শ্রদ্ধা জানান সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে নিহত শহীদ, একাত্তরে সকল শহীদ ও এই বাংলাদেশ বিনির্মাণে যারা রক্ত দিয়েছেন সকল শহীদদের প্রতি। বিশেষ করে তিনি শ্রদ্ধা জানান সহকর্মী আমিরুল ইসলাম পারভেজ যিনি রাষ্ট্র ও জাতি নিরাপত্তা দিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন।

 

পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সেক্রেটারি মহোদয়কে উদ্দেশ্য করে বলেন, কমিউনিটি পুলিশ এই রংপুর মহানগর কমিটি পুনর্গঠনের জন্য একই সাথে তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ে ট্রাস্ট বেস কমিটি গঠনের কথাও বলেন। থানাতে যেন মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারে, মতামত জানাতে পারে, সাহায্য প্রার্থী হতে পারে, সেই পরিস্থিতি তৈরি করার জন্য ইতোমধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মধ্যে জচগচ মিডিয়া সেল, হ্যালো জচগচ সহ সরকারি নম্বরগুলো সর্বদা খোলা রাখা। আমরা সর্বদা চেষ্টা করি নাগরিকের মতামতকে শতভাগ সম্মান দিতে।

 

আজকের প্রতিপাদ্য অনুযায়ী স্মার্ট বাংলাদেশ স্মার্ট, পুলিশিং গড়ার জন্য রোড ম্যাপ ঘোষণা করেছি, যার ১টা কনসেপ্ট পেপার পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছি। যা চলতি মাসের ১ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশের পাইলট প্রজেক্ট এর সম্ভাব্যতা নিয়ে মিটিং হওয়ার কথা থাকলেও তা রাজনৈতিক কর্মসূচির কারণে সম্ভব হয়ে ওঠেনি।

 

তবে তিনি আশা করেন খুব দ্রুত জচগচ বাংলাদেশে প্রথম স্মার্ট পুলিশের নগরী হিসেবে পাইলট প্রজেক্টটি অনুমোদিত হবে এবং তা বাস্তবায়নে অলরেডি কাজ শুরু করেছি এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাব। একাজে তাই সকলকে নিয়ে আমাদের লক্ষ্য অর্জন করব।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রংপুরে কমিউনিটি পুলিশ ডে পালিত

সময়: ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
রংপুরে কমিউনিটি পুলিশ ডে পালিতরিযাজুল হক সাগর,রংপুর প্রতিনিধি: রংপুরে কমিউনিটি পুলিশ ডে পালিত হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির উদ্যোগে শনিবার সকালে মহানগরীর কালেক্টরেট সুরভী উদ্যানের সম্মুখ হতে একটি বর্ণাঢ্য র্যালীর বের হয়। বর্ণাঢ্য র্যালী শুরুর পূর্বে বেলুন উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর শুভ উদ্বোধন করা হয়। এবারের “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর প্রতিপাদ্য বিষয় “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।র্যালীটি কালেক্টরেট সুরভী উদ্যানের সম্মুখ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে গিয়ে শেষ হয়।   এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত বাদক দল র্যালীর সম্মুখভাগে থেকে র্যালীটির শোভা বর্ধন করে। এরপর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর অডিটোরিয়ামে “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সুধী সমাবেশ স্মরণিকার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনস পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি, রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বাবলু, এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা পর্যায়ে নেতৃবৃন্দ; রংপুরের সুধী সমাজের ব্যক্তিবর্গ; ব্যবসায়ী; কবি, সাহিত্যিক, লেখক; সাংবাদিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে পুলিশ কমিশনার শ্রদ্ধা জানান সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে নিহত শহীদ, একাত্তরে সকল শহীদ ও এই বাংলাদেশ বিনির্মাণে যারা রক্ত দিয়েছেন সকল শহীদদের প্রতি। বিশেষ করে তিনি শ্রদ্ধা জানান সহকর্মী আমিরুল ইসলাম পারভেজ যিনি রাষ্ট্র ও জাতি নিরাপত্তা দিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন।   পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সেক্রেটারি মহোদয়কে উদ্দেশ্য করে বলেন, কমিউনিটি পুলিশ এই রংপুর মহানগর কমিটি পুনর্গঠনের জন্য একই সাথে তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ে ট্রাস্ট বেস কমিটি গঠনের কথাও বলেন। থানাতে যেন মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারে, মতামত জানাতে পারে, সাহায্য প্রার্থী হতে পারে, সেই পরিস্থিতি তৈরি করার জন্য ইতোমধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মধ্যে জচগচ মিডিয়া সেল, হ্যালো জচগচ সহ সরকারি নম্বরগুলো সর্বদা খোলা রাখা। আমরা সর্বদা চেষ্টা করি নাগরিকের মতামতকে শতভাগ সম্মান দিতে।   আজকের প্রতিপাদ্য অনুযায়ী স্মার্ট বাংলাদেশ স্মার্ট, পুলিশিং গড়ার জন্য রোড ম্যাপ ঘোষণা করেছি, যার ১টা কনসেপ্ট পেপার পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিয়েছি। যা চলতি মাসের ১ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশের পাইলট প্রজেক্ট এর সম্ভাব্যতা নিয়ে মিটিং হওয়ার কথা থাকলেও তা রাজনৈতিক কর্মসূচির কারণে সম্ভব হয়ে ওঠেনি।   তবে তিনি আশা করেন খুব দ্রুত জচগচ বাংলাদেশে প্রথম স্মার্ট পুলিশের নগরী হিসেবে পাইলট প্রজেক্টটি অনুমোদিত হবে এবং তা বাস্তবায়নে অলরেডি কাজ শুরু করেছি এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাব। একাজে তাই সকলকে নিয়ে আমাদের লক্ষ্য অর্জন করব।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.