৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক বিক্রি, পরিচালকসহ গ্রেফতার-৩ 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ৪৫
রংপুরে ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক বিক্রি, পরিচালকসহ গ্রেফতার-৩ 

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

রংপুরে ৪০ হাজার টাকার বিনিময়ে জোরপূর্বক নবজাতক বিক্রির ঘটনায় ক্লিনিক পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, রংপুর নগরীর বাবুখাঁ কামারপাড়ার নজির উদ্দিন সরকারের ছেলে হলিক্রিসেন্ট ক্লিনিকের পরিচালক পল্লী চিকিৎসক এমএস রহমান রনি (৫৮), পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন (৩০) ও রতনের স্ত্রী জেরিনা আক্তার বিথী (৩০)।

রবিবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুর নগরীর বুড়ারঘাট এলাকার ওয়াসিম আকরামের স্ত্রী লাবনী’র (২২) গত ১৩ জানুয়ারী প্রসব বেদনা নিয়ে হলিক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। ওই রাতে সিজারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন।

এর তিনদিন পর ক্লিনিক কর্তৃপক্ষ লাবনী ও তার স্বামীকে বিল পরিশোধের জন্য চাপ দিতে থাকে। ওয়াসিম ও লাবনী দম্পতির অস্বচ্ছলতাকে পুঁজি করে ক্লিনিকের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত জেরিনা আক্তার বিথী ও তার স্বামী রুবেল হোসেন রতনের ৪০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দেয়। এতে সহযোগিতা করে লাবনীর স্বামী ওয়াসিম। এ ঘটনায় দিশেহারা লাবনী মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দিলে পুলিশ রবিবার নগরীর পীরজাবাদ এলাকা থেকে নবজাতককে উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করে।

নবজাতক বিক্রির ঘটনার সাথে জড়িত লাবনীর স্বামী ওয়াসিমকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রবিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আমরা তথ্য পাওয়ার পরপরই নবজাতক উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করি। এমএস রহমান রনি ভুক্তভোগী লাবনীর পূর্ব পরিচিত।

লাবনীকে তার হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে ক্লিনিক বিল পরিশোধে ব্যর্থ হওয়ার অযুহাতে নবজাতকটিকে বিক্রি করে দেন। আমরা লাবনীর স্বামী পলাতক ওয়াসিমকে গ্রেফতারের চেষ্টা করছি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রংপুরে ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক বিক্রি, পরিচালকসহ গ্রেফতার-৩ 

সময়: ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
রংপুরে ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতক বিক্রি, পরিচালকসহ গ্রেফতার-৩ রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি: রংপুরে ৪০ হাজার টাকার বিনিময়ে জোরপূর্বক নবজাতক বিক্রির ঘটনায় ক্লিনিক পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, রংপুর নগরীর বাবুখাঁ কামারপাড়ার নজির উদ্দিন সরকারের ছেলে হলিক্রিসেন্ট ক্লিনিকের পরিচালক পল্লী চিকিৎসক এমএস রহমান রনি (৫৮), পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন (৩০) ও রতনের স্ত্রী জেরিনা আক্তার বিথী (৩০)। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুর নগরীর বুড়ারঘাট এলাকার ওয়াসিম আকরামের স্ত্রী লাবনী’র (২২) গত ১৩ জানুয়ারী প্রসব বেদনা নিয়ে হলিক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন। ওই রাতে সিজারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। এর তিনদিন পর ক্লিনিক কর্তৃপক্ষ লাবনী ও তার স্বামীকে বিল পরিশোধের জন্য চাপ দিতে থাকে। ওয়াসিম ও লাবনী দম্পতির অস্বচ্ছলতাকে পুঁজি করে ক্লিনিকের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত জেরিনা আক্তার বিথী ও তার স্বামী রুবেল হোসেন রতনের ৪০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করে দেয়। এতে সহযোগিতা করে লাবনীর স্বামী ওয়াসিম। এ ঘটনায় দিশেহারা লাবনী মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ দিলে পুলিশ রবিবার নগরীর পীরজাবাদ এলাকা থেকে নবজাতককে উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করে। নবজাতক বিক্রির ঘটনার সাথে জড়িত লাবনীর স্বামী ওয়াসিমকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রবিবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আমরা তথ্য পাওয়ার পরপরই নবজাতক উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করি। এমএস রহমান রনি ভুক্তভোগী লাবনীর পূর্ব পরিচিত। লাবনীকে তার হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে ক্লিনিক বিল পরিশোধে ব্যর্থ হওয়ার অযুহাতে নবজাতকটিকে বিক্রি করে দেন। আমরা লাবনীর স্বামী পলাতক ওয়াসিমকে গ্রেফতারের চেষ্টা করছি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.