রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল
- সময়: ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ২০৯

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। গত সোমবার মনোনয়ন দাখিলের শেষদিন বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। কাউনিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টি (জাপা) প্রার্থী আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ১০ দলীয় জুলাই ঐক্য ও ইসলামী জোটের প্রার্থী মো. আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. জাহিদ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী প্রগতি বর্মণ তমা, জাতীয় পার্টি (এবিএম রুহুল আমিন স্বাক্ষরিত) প্রার্থী মো. আব্দুস ছালাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু সাহমা, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জয়নুল আবেদীন ও মো. শাহ্ আলম বাসার মনোনয়নপত্র দাখিল করেন। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এরমধ্যে কাউনিয়া উপজেলায় ভোটার ২ লাখ ১৪ হাজার ৩৫২ জন এবং পীরগাছা উপজেলায় ভোটার ২ লাখ ৯৫ হাজার ৫৫৪ জন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














