রসুলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত
- সময়: ১১:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১০৪

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ৭ জুলাই ২০২৫ ইং তারিখে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রউফ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মকলেছুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। সাদুল্লাপুর ও পলাশবাড়ী -৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদ প্রার্থী
এবং সাবেক উপজেলা চেয়ারম্যান পলাশবাড়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি, এ ছাড়া বিশেষ অতিথি মো:ইসমাইল হোসেন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সাদুল্লাপুর উপজেলা শাখা,মাওলানা মেহেদী হাসান,সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগ টিম সদস্য এবং মোহাম্মদ ফিরোজ মিয়া, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ১নং রসুলপুর ইউনিয়ন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ ইসলাম, আদর্শ সমাজ গঠন ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া আসন্ন জাতীয় পরিস্থিতি ও সাংগঠনিক পরিকল্পনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














