রাজারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু,আহত-২
- সময়: ০৩:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৫

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুজ্জামান পাভেল নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। পাভেল উলিপুর পৌর শহরের সরদার পাড়ার মৃত শের আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্ঘটনায় আহত হোসেন আলী। হতাহতদের দুজনের বাড়ি উলিপুর উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,নিহত পাভেলসহ দুই আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর যাচ্ছিলেন। ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন,দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














