৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে এসএসসি ও দাখিল সমমান শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা ছাত্রশিবির

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৫১
রাণীশংকৈলে এসএসসি ও দাখিল সমমান শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা ছাত্রশিবির

 

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো, জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চকণ্ঠে বলো” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান, বর্ষীয়ান রাজনীতিবিদ নাইরে আমির মিজানুর রহমান মাস্টার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও তালুকদার শাহজালাল জুয়েল প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষীরা।

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন কৃতি শিক্ষার্থী আরিফুজ্জামান ও তৃপ্তি আক্তারা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রাণীশংকৈলে এসএসসি ও দাখিল সমমান শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা ছাত্রশিবির

সময়: ০৮:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
রাণীশংকৈলে এসএসসি ও দাখিল সমমান শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জেলা ছাত্রশিবির  রাণী শংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো, জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চকণ্ঠে বলো” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   শনিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান, বর্ষীয়ান রাজনীতিবিদ নাইরে আমির মিজানুর রহমান মাস্টার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও তালুকদার শাহজালাল জুয়েল প্রমুখ।   এছাড়া অনুষ্ঠানের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও ছাত্রশিবিরের শুভাকাঙ্ক্ষীরা।   শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন কৃতি শিক্ষার্থী আরিফুজ্জামান ও তৃপ্তি আক্তারা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.