৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের অন্ধকারে জমি দখল করে ঘর তুললেন বিএনপি নেতা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ১২৪

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে জমি দখল করে টিনের দোচালা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সহিবর রহমান নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের তুরা রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগি পরিবার। তবুও মিলছে না কোনো প্রতিকার।

সহিবর রহমান রৌমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

কোনো প্রতিকার না পেয়ে শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে ভুক্তভোগি আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সরকারের পতন হয়। এরপর থেকে উপজেলার তুরা রোডের পাশে মৃদুলের চাতালের কাছে আমাদের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছেন বিএনপি নেতা সহিবর রহমান। এ ঘটনায় আদালতে মামলা চলমান ও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও রৌমারী থানায় লিখিত অভিযোগও দেওয়া রয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বুধবার (১৮ জুন) দিবাগত মধ্য রাতে অবৈধভাবে ওই জমিতে একটি টিনের দো-চালা ঘর নির্মাণ করেন ও রাস্তা ঘেঁষে বাউন্ডারি টিনের বেড়া দেন ওই বিএনপি নেতা। পরে বৃহস্পতিবার দুপুরে রৌমারী থানায় গিয়ে ওসি লুৎফর রহমানকে ঘটনাটি জানানো হয়। এরপরও কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেউ। আমরা গরিব মানুষ, কার কাছে গেলে এ ঘটনার প্রতিকার পাবো? এ নিয়ে দিশেহারা ভুক্তভোগি ওই পরিবার।

বিএনপি নেতা সহিবর রহমান বলেন, জমিটি আমাদের। আমরা আদালতের রায় পেয়েছি। এক কপি থানায়ও দেওয়া আছে। তাই দখলে আছি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। একমাত্র ফৌজদারী কোর্টের মামলাগুলো আমরা পদক্ষেপ নিতে পারি। কিন্তু জমিজমা সংক্রান্ত বিষয়গুলো দেওয়ানি আদালতের বিষয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রাতের অন্ধকারে জমি দখল করে ঘর তুললেন বিএনপি নেতা

সময়: ০৮:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫