৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৪৯
রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ।

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী নির্বাচন।

আগামী কাল ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ রোডের কড়ইতলায় অবস্থিত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থীরা সকল নিয়ম মেনে ভোটারদের মন জয় করতে চালিয়েছেন প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করুক, যাতে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

এছাড়া প্রার্থীরাও নিজেদের অভিমত ব্যক্ত করে জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছি।

সব মিলিয়ে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শনিবারের ভোটে কে জয়ী হবেন সেই অপেক্ষায় এখন প্রেসক্লাবের সদস্যরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ।

সময়: ১১:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
রাত পোহালেই মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ।ওসমান গনি স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী নির্বাচন। আগামী কাল ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজ রোডের কড়ইতলায় অবস্থিত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই প্রার্থীরা সকল নিয়ম মেনে ভোটারদের মন জয় করতে চালিয়েছেন প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর মধ্যে ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এ সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কে. এম. সাইফুল্লাহ ভূঁইয়া বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সবাই নিয়ম মেনে অংশগ্রহণ করুক, যাতে সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। এছাড়া প্রার্থীরাও নিজেদের অভিমত ব্যক্ত করে জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করছি। সব মিলিয়ে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবারের ভোটে কে জয়ী হবেন সেই অপেক্ষায় এখন প্রেসক্লাবের সদস্যরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.