৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ৩১
রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিক্সাটি।

 

পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। এরপর আর বাড়িতে ফিরেনি। বহু খোজাখুজির পর তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় সাধারণ ডায়েরী করেন।

 

এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদী থেকে অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা চালক বাবুলকে তার অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে এসআই আরো জানান। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার

সময়: ১২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তাররূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি     নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিক্সাটি।   পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। এরপর আর বাড়িতে ফিরেনি। বহু খোজাখুজির পর তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় সাধারণ ডায়েরী করেন।   এদিকে ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।   এ ঘটনায় নিহত চালক বাবুলের ছেলে সোহাগ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দাউপুর থেকে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদী থেকে অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়।     প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা চালক বাবুলকে তার অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে এসআই আরো জানান। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.