৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৩১
রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি নিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযুক্ত দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া।

ভুক্তভোগী নাজমুল হোসেন দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া উত্তেজিত হয়ে নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন কে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর মারধর করার চেষ্টা করে ও লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক নাজমুল হোসেন বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক কোনো সদোত্তর দিতে পারেননি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

সময়: ১০:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকাররূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি নিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক। অভিযুক্ত দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া। ভুক্তভোগী নাজমুল হোসেন দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া উত্তেজিত হয়ে নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন কে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর মারধর করার চেষ্টা করে ও লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এ বিষয়ে সাংবাদিক নাজমুল হোসেন বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক কোনো সদোত্তর দিতে পারেননি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.