রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা
- সময়: ১০:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৩৬

(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে মুড়াপাড়া বাজারস্থ জামায়াতের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জামাতের সূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হুসাইন এর সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামাত সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন, উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভূঁইয়া, উপজেলা উত্তর সেক্রেটারি খাইরুল ইসলামসহ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বে ছিলেন রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য নাজমুল হুদা, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক নূরে আলম, শফিকুল আলম মামুন
সহ রূপগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন প্রবীন সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামাত সমিতির প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের মূল শক্তি হলো কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ। আমরা বিশ্বাস করি, কোনো দলই যদি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারে, তার কার্যকারিতা সীমিত থাকে।
তিনি আরও বলেন, তিনি বলেন আগামী প্রয়াস জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে, রূপগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসহ শীতলক্ষ্যার অতীত ঐতিহ্য ফিরিয়ে দেয়ার ব্যাপারে কাজ করবেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














