রেলের আসন সংখ্যার বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
- সময়: ০৯:১৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৮

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা থেকে ঢাকা-দিনাজপুর সহ সারাদেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে গাইবান্ধা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে রেল স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক ও ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট বু্যরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, কৃষক-শ্রমিক-জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরম্নজ্জামান, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন সহ আরো অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, ট্রেন যোগাযোগ নিরাপদ এবং কম খরচের। অথচ গাইবান্ধা থেকে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ খুবই অপ্রতুল। রংপুর এবং লালমনি এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল করলেও আসন সংখ্যা খুবই কম। দীর্ঘদিন বন্ধ থাকার পর রামসাগর এক্সপ্রেসটি চালু হলেও সেটি পার্বতীপুর থেকে ফেরত আসে। ফলে দিনাজপুর-পঞ্চগড়গামী যাত্রীদের এই ট্রেন কোন কাজে আসেনা।
বক্তারা অবিলম্বে প্রস্তাবিত বুড়িমাড়ী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে চলাচল নিশ্চিত করা, রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চালু করাসহ গাইবান্ধা থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু এবং গাইবান্ধার জন্য রংপুর-লালমনি এক্সপ্রেসের আসন সংখ্যা দিগুণ করার জোর দাবী জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














