রৌমারীতে জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- সময়: ০৮:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৪৮

আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা তাঁতীদলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে রৌমারী উপজেলা তাঁতীদলের সভাপতি নাহিদুল হক নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা তাঁতীদলের সভাপতি আনিছুর রহমান আনিছ। সম্মানিত অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, প্রধান বক্তা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহবায়ক নুর আলম খাঁন হিরো, বিশেষ বক্তা উপজেলা আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও মিজানুর রহমান মিনু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহাজাদী ইয়াজমিন শিল্পী,৫নং যাদুরচর ইউনিয়ন তাঁতীদলের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মাইদুল ইসলাম, শৌলমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান, উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ ও সাংগঠনিক সম্পাদক মাসুদ ইকবাল। এ সময় আরও উপজেলা তাঁতীদলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














