৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে আগুন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ৬৩
রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে আগুন

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে আগুনে প্রায় ২৫ লক্ষাধীক টাকার মালামাল আগুনে পুড়ে যায়। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাট ও সরিষার গোডাউন ঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান ও ধোয়া দেখতে পায় পথচারিরা। পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে আগুন নিভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোডাউনের মালিক কেরামত আলী ও মজনু মিয়ার প্রায় ২’শ মন পাট, সাড়ে ৩’শ মন সরিষা ও বিভিন্ন মালামালসহ প্রায় ২৫ লক্ষাধীক টাকা ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এবিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে আগুন

সময়: ০২:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে আগুনলিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পাট ও সরিষা গোডাউনে আগুনে প্রায় ২৫ লক্ষাধীক টাকার মালামাল আগুনে পুড়ে যায়। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাট ও সরিষার গোডাউন ঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান ও ধোয়া দেখতে পায় পথচারিরা। পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে আগুন নিভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোডাউনের মালিক কেরামত আলী ও মজনু মিয়ার প্রায় ২’শ মন পাট, সাড়ে ৩’শ মন সরিষা ও বিভিন্ন মালামালসহ প্রায় ২৫ লক্ষাধীক টাকা ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.