রৌমারীতে প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশ
- সময়: ০১:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৪১

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
বিএনপি ও জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে প্রশাসনের তৎপরতা ও বাংলাদেশ আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন সংগঠনের শান্তিপূর্ণ পরিবেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় থেকে রৌমারী উপজেলার বিভিন্ন বাজারের মোড়ে ও গ্রামে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য, বিজিবি ও আনাসার বাহিনীর তৎপরতায় অবরোধ কর্মসূচিতে ভাংচুর জ্বালাও পুরাও ঘটনা ঘটেনি । সর্বশেষ উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের ফলে উপজেলার কোথাও কোনো প্রকার দূর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার, বিজিবি সদস্য, পুলিশ সদস্য, আনসার বাহিনী প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














