রৌমারীতে লটারির মাধ্যমে ওএমএস আর খাদ্যবান্ধবের ডিলার নিয়োগ
- সময়: ০৪:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৪৬

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় রৌমারী উপজেলা নির্বাহী উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা খাদ্যবান্ধব কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমির হায়দার আলী, বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, আব্দুল কাইউম, লটারিতে অংশগ্রহণকারীরা, সাংবাদিকবৃন্দসহ উপজেলার সর্বস্তরের মানুষজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, “পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। যাতে কোনো পক্ষ আপত্তি জানানোর সুযোগ না থাকে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














