রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ আটক-২
- সময়: ১০:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৪৩

আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সাজু মিয়া (৪১) ও সবুজ মিয়া (২১) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড ( এলএসডি গোডাউনের সামনে) এলাকা থেকে ওইসব মাদকসহ তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, সাজু মিয়া জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মালিরচর তোকিরপাড়া এলাকার মৃত ফুল মিয়ার ছেলে ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথর ডুবি এলাকার মৃত ছাইদুর রহমানের ছেলে সবুজ মিয়া।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল হক জানান, মঙ্গলবার দুপুরে তিনি জরুরী ডিউটি করা কালীন উপজেলা শহরের ভোলা মোড় নামক স্থানে এ সময় তার কাছে খবর আসে জনগনের কর্তৃক মাদক উদ্ধার করা হয়েছে, বলে খবর পাই। আটকৃত ০২ (দুই)টি আকাশি রংয়ের ট্রাভেলস ব্যাগ, ০১ (একটি) কালো রংয়ের স্কুল ব্যাগ ও ০১ (একটি) কালো রংয়ের হাত ব্যাগ খুলে দেখা যায় যে, লাল এবং সাদা পলিথিন দ্বারা বিশেষ কায়দায় সাদা কস্টেপ দ্বারা মোড়ানো ০৭(সাত) টি ইনটেক প্যাকেটে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার। পরে তিনিসহ সঙ্গীয় ফোর্স ওই মাদকসহ কারবারিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থলে মাদক কারবারি সাজুর তথ্য মতে ও গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে সবুজ মিয়া নামের আরেক মাদক কারবারিকে চিলমারী থেকে আটক করে পুলিশ।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ওই আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














