৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র্খোদ্দ কোমরপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনা শুরুতেই মুখোমুখি ১ নম্বর ওয়ার্ড খোদ্দ কোমরপুর বনাম ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়ি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ৬১
র্খোদ্দ কোমরপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনা শুরুতেই মুখোমুখি ১ নম্বর ওয়ার্ড খোদ্দ কোমরপুর বনাম ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়ি

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ

মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নে আজ থেকে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। ১১ নম্বর খোদ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং সকল ওয়ার্ডের সক্রিয় অংশগ্রহণে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

উদ্বোধনী দিনে ১ নম্বর ওয়ার্ড খোদ্দ কোমরপুর বনাম ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়ির মধ্যকার প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় মাঠে আয়োজিত খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মাছুম আকন্দ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাদুল্লাপুর দক্ষিণ সাংগঠনিক থানা শাখা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে খেলার পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উচ্ছ্বসিত।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দলগুলো পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে।

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলারই নয়, সামাজিক বন্ধন ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

র্খোদ্দ কোমরপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনা শুরুতেই মুখোমুখি ১ নম্বর ওয়ার্ড খোদ্দ কোমরপুর বনাম ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়ি

সময়: ০৯:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
র্খোদ্দ কোমরপুরে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সূচনা শুরুতেই মুখোমুখি ১ নম্বর ওয়ার্ড খোদ্দ কোমরপুর বনাম ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়িসাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ মোঃ রিয়াদ প্রধান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নে আজ থেকে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। ১১ নম্বর খোদ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং সকল ওয়ার্ডের সক্রিয় অংশগ্রহণে এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়। উদ্বোধনী দিনে ১ নম্বর ওয়ার্ড খোদ্দ কোমরপুর বনাম ২ নম্বর ওয়ার্ড ফুলবাড়ির মধ্যকার প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্থানীয় মাঠে আয়োজিত খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মাছুম আকন্দ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাদুল্লাপুর দক্ষিণ সাংগঠনিক থানা শাখা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে খেলার পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উচ্ছ্বসিত। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়নের ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দলগুলো পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের টুর্নামেন্ট শুধু খেলাধুলারই নয়, সামাজিক বন্ধন ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.