নোটিশ :
লালমনিরহাটে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা আটক
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১৫৬
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আজমকে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর মোবাইল ছিনতাই করে গোলাম আজম ও তার সহযোগীরা। মোবাইলটি একদিন নিজেদের কাছে রেখে তারা ব্যবসায়ীর মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপস ইনস্টল করে সেখান থেকে ২ লাখ ৬৪ হাজার টাকা তুলে নেয়।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ গোলাম আজমকে আটক করেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে বর্তমানে পাটগ্রাম থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :
ছাত্রদল














