৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৪২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ২৫
লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি 

আবির হোসেন সজল, লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাটের কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি করা হয়।

 

জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা একটি বাস একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থল পরিদর্শন করেন।

 

বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য উক্ত বাসটি হাবিব পরিবহনের ব্যানারে বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভান্ডারের ওই ফিলিং স্টেশনে রাখা ছিলো।

 

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে যেতে পারে। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি 

সময়: ০৪:৪২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
লালমনিরহাটে পেট্রোল পাম্প থেকে বাস চুরি আবির হোসেন সজল, লালমনিরহাট প্রতিনিধি   লালমনিরহাটের কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে বাসটি চুরি করা হয়।   জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) রাখা একটি বাস একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনা স্থল পরিদর্শন করেন।   বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।   উল্লেখ্য উক্ত বাসটি হাবিব পরিবহনের ব্যানারে বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করত। বাসটির সমস্যা থাকায় কয়েক দিন ধরে তুষভান্ডারের ওই ফিলিং স্টেশনে রাখা ছিলো।   হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে যেতে পারে। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.