লালমনিরহাটে বিএনপি নেতা দুলুসহ ৮৬ জনের নামে হত্যা মামলা দায়ের
- সময়: ১২:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১২৮

আবির হোসেন সজল, লালমনিরহাটঃ
হরতাল চলাকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। (বুধবার ১ নভেম্বর) রাতে দায়ের মামলায় নির্দেশদাতা হিসাবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল হাবিব দুলুকে প্রধান আসামি করা হয়েছে। এতে বিএনপির ৮৬ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
হত্যা মামলায় বিএনপি নেতা এ কে এম মমিনুল হক, বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুল হক সাজু পাটোয়ারী, আফজাল হোসেন, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল, বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ ৮৬ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আওয়ামী লীগ নেতা আমিনুল খান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ২৯ অক্টোবর বিএনপি ডাকা হরতালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম নিহত হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















