লালমনিরহাটে র্যাবের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
- সময়: ০৫:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৫

রশিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা মহিপুর রোডে পৃথক পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা – মহিপুর রোডে পৃথক পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃতরা হলেন।কালিগঞ্জ উপজেলার মৌজা শাখাতি এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে নয়ন ইসলাম (১৯),মোসলেম উদ্দিনের ছেলে মোঃ বেলাল হোসেন (২২) কালিগঞ্জ উপজেলার ৩২ হাজারি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৫) এবং আদিতমারী উপজেলার চন্দনপাট এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ইমরান হাসান শাকিল (২২)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের অন্তঃর্গত মহিপুর ব্রীজের দক্ষিণ পাশে কাকিনা টু বুড়িরহাটগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নয়ন ইসলাম,সহ ২ মাদক ব্যবসায়ীকে ২৯৯ বোতল ফেনসিডিল ও পূর্ব ইচলী গ্রামে মহিপুর টু কাকিনা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর মোটরসাইকেল তল্লাশী করে ৪৭ বোতল অবৈধ ফেন্সিডিলসহ উদ্ধার করত আসামী ইমরান হাসান শাকিল ৪৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














