৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৮৯
লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় এ স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্মার্ট কর্ণারের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।

 

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচন পরিচালনা কমিটির নেওয়া “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার এর উদ্বোধন করা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে।

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ সময় তিনি আরও বলেন, এটি কর্ণার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগেরৎ ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোতাহার হোসেন এমপি-এঁর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মতিয়ার রহমান-এঁর সঞ্চালনায় এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, কার্যকরী সদস্য আলী হাসান নয়ন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ০৪:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিতমোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার: লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় এ স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট কর্ণারের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার।   লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির নেওয়া “রোড টু স্মার্ট বাংলাদেশ” কর্মসূচীর আওতায় দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। লালমনিরহাটে স্মার্ট কর্ণার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এ সময় তিনি আরও বলেন, এটি কর্ণার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগেরৎ ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে আরও বেগবান করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোতাহার হোসেন এমপি-এঁর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মতিয়ার রহমান-এঁর সঞ্চালনায় এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, কার্যকরী সদস্য আলী হাসান নয়ন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.