লালমনিরহাট-২ আসনে সবুজ সংকেত পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ
- সময়: ০১:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৭৫

মোঃ রয়িসুল সরকার রোমন স্টাফ রিপোর্টার:
আওয়ামীলীগের ৭০ জন সবুজ সংকেত পেয়েছেন তার মধ্যে সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ একজন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুনা যায়, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ আওয়ামীলীগের নমিনেশন এর জন্য সবুজ সংকেত পেয়েছেন । সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ টানা ২ বারের সংসদ সদস্য ও মন্ত্রী। ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় এবং তিনি প্রথমে খাদ্য মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী পড়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হন। একদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার আওয়ামীলীগের নমিনেশন পান এবং বিপুল ভোটে নির্বাচিত হন। আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ কে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর ফুল মন্ত্রীর দায়িত্ব দেন। শুনা যায়, সমাজকল্যাণমন্ত্রী তার দায়িত্ব ও জনগনের প্রতি তার ভালোবাসা এবং জনগনের একমাত্র আস্তা ভাজন হওয়ার কারণে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ কে দলের নমিনেশন দাওয়ার সবুজ সংকেত দিয়েছেন।
আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ কে সবুজ সংকেত দেওয়ার কারণে এলাকায় চলছে মিষ্টি বিতরণ ও ফেসবুকে হাজারো পোস্ট।
সূত্র: ctgbdnews.com
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














