৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে- নড়িয়া উপজেলা বাল্যবিবাহ বন্ধ করলেন আনসার-ভিডিপি সদস্যরা।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১০৩
শরীয়তপুরে- নড়িয়া উপজেলা বাল্যবিবাহ বন্ধ করলেন আনসার-ভিডিপি সদস্যরা।

মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দেশব্যাপী নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ, মাদকবিরোধী প্রচারসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে বাহিনীটি সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এসব উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শুধু একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবেই নয়, বরং মানবিক ও উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এরই বাস্তব দৃষ্টান্ত হিসেবে বাহিনীর সদস্যরা আজ ১৫ জুন ২০২৫ তারিখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিজারী ইউনিয়নের বড্ডা গ্রামে এক বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়। স্থানীয় জনাব মোঃ পারভেজ পোদ্দার তার দশম শ্রেণীতে অধ্যয়নরত কন্যা ফাহমিদা আক্তারের বিয়ের আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করলে বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের ১০ দিনের ভিডিপি গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য মোঃ বায়েজিদ তালুকদার তাৎক্ষণিকভাবে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুর রহিম মিয়াকে ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করেন। উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা জেলা কমান্ড্যান্ট, শরিয়তপুর এর নির্দেশ মোতাবেক দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরবর্তীতে নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তা এবং ২ জন অঙ্গীভূত আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়ের পরিবার ও গ্রামবাসীর সাথে আলোচনা করেন এবং সকলকে বুঝিয়ে বাল্যবিবাহটি বন্ধ করতে সক্ষম হন।
এই সাহসিক, দ্রুত এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবারও প্রমাণ করলো যে, তারা কেবল নিরাপত্তা নয়—সামাজিক সচেতনতা, মানবাধিকার রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও নিবেদিত। এলাকাবাসী এই প্রশংসনীয় পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শরীয়তপুরে- নড়িয়া উপজেলা বাল্যবিবাহ বন্ধ করলেন আনসার-ভিডিপি সদস্যরা।

সময়: ১২:০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
শরীয়তপুরে- নড়িয়া উপজেলা বাল্যবিবাহ বন্ধ করলেন আনসার-ভিডিপি সদস্যরা।মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দেশব্যাপী নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ, মাদকবিরোধী প্রচারসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে বাহিনীটি সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এসব উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শুধু একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবেই নয়, বরং মানবিক ও উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরই বাস্তব দৃষ্টান্ত হিসেবে বাহিনীর সদস্যরা আজ ১৫ জুন ২০২৫ তারিখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিজারী ইউনিয়নের বড্ডা গ্রামে এক বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়। স্থানীয় জনাব মোঃ পারভেজ পোদ্দার তার দশম শ্রেণীতে অধ্যয়নরত কন্যা ফাহমিদা আক্তারের বিয়ের আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করলে বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের ১০ দিনের ভিডিপি গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য মোঃ বায়েজিদ তালুকদার তাৎক্ষণিকভাবে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুর রহিম মিয়াকে ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করেন। উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা জেলা কমান্ড্যান্ট, শরিয়তপুর এর নির্দেশ মোতাবেক দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরবর্তীতে নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আনসার -ভিডিপি কর্মকর্তা এবং ২ জন অঙ্গীভূত আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়ের পরিবার ও গ্রামবাসীর সাথে আলোচনা করেন এবং সকলকে বুঝিয়ে বাল্যবিবাহটি বন্ধ করতে সক্ষম হন। এই সাহসিক, দ্রুত এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবারও প্রমাণ করলো যে, তারা কেবল নিরাপত্তা নয়—সামাজিক সচেতনতা, মানবাধিকার রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও নিবেদিত। এলাকাবাসী এই প্রশংসনীয় পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.