৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৮৯.৮৮ শতাংশ,জিপিএ-৫ ২টি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ৩৬
শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৮৯.৮৮ শতাংশ,জিপিএ-৫ ২টি

ইমরানুল হাসান

সুনামগঞ্জ :-

সিলেট বোর্ডের অধীনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ৷ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ।

এচএসসিতে উপজেলার চারটি কলেজের ৪শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শত ২৩ জন। ফেল করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন। ৯৫.৮৩ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের শীর্ষে আছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তবে পুরো উপজেলার মধ্যে প্রাপ্ত দুটি জিপিএ-৫ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে আব্দুল মজিদ কলেজ।

 

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। এতে পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ মাত্র একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।

 

 

 

ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৮৯.৮৮ শতাংশ,জিপিএ-৫ ২টি

সময়: ০৫:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৮৯.৮৮ শতাংশ,জিপিএ-৫ ২টিইমরানুল হাসান সুনামগঞ্জ :- সিলেট বোর্ডের অধীনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ৷ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ। এচএসসিতে উপজেলার চারটি কলেজের ৪শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শত ২৩ জন। ফেল করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন। ৯৫.৮৩ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের শীর্ষে আছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তবে পুরো উপজেলার মধ্যে প্রাপ্ত দুটি জিপিএ-৫ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে আব্দুল মজিদ কলেজ।   মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। এতে পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ মাত্র একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।       ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.