শান্তিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ইয়াসীন খানের মতবিনিময়
- সময়: ০৫:১৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫২

ইমরানুল হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগনের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। তিনি বলেন বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় কারাগারে ছিল। আমার বিরুদ্ধে ৩৬ টি মামলা হয়েছে। আমরা এসব মোকাবিলা করে জনগনের পাশে ছিলাম। আগামী দিনে বৈষম্য দুর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় জামায়াত ইসলামী। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সোমবার সন্ধ্যায় শান্তিগঞ্জে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির হাফেজ আবু খালেদ সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমদের পরিচালনায় শান্তিগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন,দিরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃআল আমিন,শ্রমজীবী সংগঠনের উপজেলা সদস্য,মোঃতাজুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক,পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি দিলোয়ার হোসেন,দরগাপাশা ইউনিয়নের উলামা মাশায়েখ সেক্রেটারি হাফেজ এনামূল হক সুনামগঞ্জ পৌরসভার ইসলামি ছাত্র শিবিরের সভাপতি সজিব আহমেদ , শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আফসার আহমদ, সহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ।সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














