৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাফি মন্ডলের বিষ প্রয়োগে ৩০০ হাঁসের মর্মান্তিক মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ১৮৩
শাফি মন্ডলের বিষ প্রয়োগে ৩০০ হাঁসের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার খামারপাড়া গ্রামে বিষক্রিয়ায় ৩০০-রও বেশি হাঁসের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাঁসগুলো স্থানীয় তিন খামারির—লিমন (চকনদী), মমিন (গোবিন্দপুর) ও ফেরদৌসের (আমবাগান) খামারে পালিত ছিল।

জানা গেছে, প্রতিদিনের মতো হাঁসগুলো খাবারের খোঁজে আশপাশের জমিতে ঘুরে বেড়াচ্ছিল। এই সময় শাফি মন্ডলের পরিত্যক্ত এক জমিতে ছিটানো বিষাক্ত কীটনাশক ফুরাডান খেয়ে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। এতে খামারিদের চরম ক্ষতির মুখে পড়তে হয়।

হাঁসগুলোর দেখভাল করা লিমনের ভাষ্যমতে, “দীর্ঘদিন ধরে আমরা হাঁস পালন করে আসছি। হাঁসগুলো প্রতিদিন পাশের জমিগুলোতে যায়। কিন্তু শাফি মন্ডল আগেভাগে জানায়নি যে জমিতে বিষ দেওয়া হয়েছে। এতগুলো হাঁস মারা গেছে—এটা নিঃসন্দেহে বড় ধরণের ক্ষতি।”

স্থানীয়রা ধারণা করছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বা ব্যক্তিগত শত্রুতার ফল হতে পারে। তবে এখনো পর্যন্ত বিষ প্রয়োগকারী শাফি মন্ডলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। খামারিরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শাফি মন্ডলের বিষ প্রয়োগে ৩০০ হাঁসের মর্মান্তিক মৃত্যু

সময়: ১১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
শাফি মন্ডলের বিষ প্রয়োগে ৩০০ হাঁসের মর্মান্তিক মৃত্যুগাইবান্ধার সাঘাটা উপজেলার খামারপাড়া গ্রামে বিষক্রিয়ায় ৩০০-রও বেশি হাঁসের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাঁসগুলো স্থানীয় তিন খামারির—লিমন (চকনদী), মমিন (গোবিন্দপুর) ও ফেরদৌসের (আমবাগান) খামারে পালিত ছিল। জানা গেছে, প্রতিদিনের মতো হাঁসগুলো খাবারের খোঁজে আশপাশের জমিতে ঘুরে বেড়াচ্ছিল। এই সময় শাফি মন্ডলের পরিত্যক্ত এক জমিতে ছিটানো বিষাক্ত কীটনাশক ফুরাডান খেয়ে একে একে হাঁসগুলো মারা যেতে থাকে। এতে খামারিদের চরম ক্ষতির মুখে পড়তে হয়। হাঁসগুলোর দেখভাল করা লিমনের ভাষ্যমতে, “দীর্ঘদিন ধরে আমরা হাঁস পালন করে আসছি। হাঁসগুলো প্রতিদিন পাশের জমিগুলোতে যায়। কিন্তু শাফি মন্ডল আগেভাগে জানায়নি যে জমিতে বিষ দেওয়া হয়েছে। এতগুলো হাঁস মারা গেছে—এটা নিঃসন্দেহে বড় ধরণের ক্ষতি।” স্থানীয়রা ধারণা করছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বা ব্যক্তিগত শত্রুতার ফল হতে পারে। তবে এখনো পর্যন্ত বিষ প্রয়োগকারী শাফি মন্ডলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। খামারিরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.