৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে রায়পুরাতে বস্ত্র বিতরণ করেন রিয়াদ আহমেদ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১২২
শারদীয় দুর্গাপূজার উপলক্ষে রায়পুরাতে বস্ত্র বিতরণ করেন রিয়াদ আহমেদ

নরসিংদী জেলা রায়পুরা উপজেলা

 

নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৮০০ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রায়পুরা পৌর শহরের আ. লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি সদস্য ও নরসিংদী-৫ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে এ বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

রায়পুরা পৌর আ. লীগ সহসভাপতি অহিদুজ্জামান পলাশের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ. লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি সদস্য রিয়াদ আহমেদ সরকার, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, সহসভাপতি জ্যোতিরাম দাস, সদস্য সবুজ নন্দী, বিশ্বনাথ সাহা, শংকর দত্ত, মরজাল ইউনিয়ন আ. লীগ সভাপতি সানজিদা সুলতানা, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাইফুর রহমান পলাশ, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমানসহ আরো অনেকে।

রিয়াদ আহমেদ সরকার বলেন, দেশে এক কোটি ৪২ লাখ সনাতন ধর্মাবলম্বী লোক আছে। ৮০ লাখ ভোটার আছে। রায়পুরায় ৬২ হাজার ধর্মাবলম্বীর মধ্যে ৪২ হাজার ভোটার। আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সবাইকে নিয়ে একটি মডেল রায়পুরা গড়ব। আগামী নির্বাচনে আ. লীগ সরকারকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আ. লীগ সরকার ক্ষমতায় আসলে আপনারা সবাই ভালো থাকবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে রায়পুরাতে বস্ত্র বিতরণ করেন রিয়াদ আহমেদ

সময়: ০৫:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
শারদীয় দুর্গাপূজার উপলক্ষে রায়পুরাতে বস্ত্র বিতরণ করেন রিয়াদ আহমেদনরসিংদী জেলা রায়পুরা উপজেলা   নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৮০০ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রায়পুরা পৌর শহরের আ. লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি সদস্য ও নরসিংদী-৫ আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে এ বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। রায়পুরা পৌর আ. লীগ সহসভাপতি অহিদুজ্জামান পলাশের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ. লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি সদস্য রিয়াদ আহমেদ সরকার, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, সহসভাপতি জ্যোতিরাম দাস, সদস্য সবুজ নন্দী, বিশ্বনাথ সাহা, শংকর দত্ত, মরজাল ইউনিয়ন আ. লীগ সভাপতি সানজিদা সুলতানা, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাইফুর রহমান পলাশ, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমানসহ আরো অনেকে। রিয়াদ আহমেদ সরকার বলেন, দেশে এক কোটি ৪২ লাখ সনাতন ধর্মাবলম্বী লোক আছে। ৮০ লাখ ভোটার আছে। রায়পুরায় ৬২ হাজার ধর্মাবলম্বীর মধ্যে ৪২ হাজার ভোটার। আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সবাইকে নিয়ে একটি মডেল রায়পুরা গড়ব। আগামী নির্বাচনে আ. লীগ সরকারকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আ. লীগ সরকার ক্ষমতায় আসলে আপনারা সবাই ভালো থাকবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.