৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল সেক্রেটারি জাহিদুল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৩
শিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল সেক্রেটারি জাহিদুল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম।

আজ ( ৩১ ডিসেম্বর ) সকাল ১১টায় ছাত্রশিবিরের নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন।

নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের নির্বাচন কমিশনার।

অনলাইনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

সম্মেলনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন সভাপতি এর পূর্বে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য ও দাওয়াহ সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেন

নব-মনোনীত সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ইতোপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল সেক্রেটারি জাহিদুল

সময়: ০৫:৫৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩