শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আদিতমারী উপজেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- সময়: ০৫:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৯৬

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
আদিতমারী উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধায় ৬ টায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আদিতমারী উপজেলার নবগঠিত ছাত্রলীগের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেয়।শোভাযাত্রাটি জিএস সরকারি স্কুল ও কলেজ মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগের অস্থায়ী পার্টি অফিসে এক আলোচনা সভায় মিলিত হয় এবং আলোচনা অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
এসময় সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন বিশ্বনেতায় পরিনত হয়েছেন।
তার নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশ ডিজিটাল হয়েছে। যার সুফল আমরা ভোগ করছি। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু বিএনপি-জামায়াত দেশ বিরোধী কার্যকলাপের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন যারা ৩ যুগ ধরে যারা ক্ষমতায় ছিল তারা কি উন্নয়ন করেছে বলতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় ১৫ বছরে আদিতমারীর আমূল পরিবর্তন করে দিয়েছি যা বিগত ৩৫ বছরেও সম্ভব হয়নি। যারা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখতে চায় তারা কোনদিন সফল হতে পারেনি আর পারবেও না কখনও। সময় এসেছে এই অপশক্তিকে বিরুদ্ধে রুখে দাঁড়াবার, তাই আপনারা সজাগ হবেন সচেতন থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা আপনারা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান. লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ।
আলোচনা সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ ও নবগঠিত ছাত্রলীগের নেতাকর্মী এবং অতিথিরা কেক কাটার মধ্য দিয়ে র্যালি ও আলোচনা শেষ হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














