শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করা হবে
- সময়: ০৭:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৯০

গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, আগামীকাল রবিবার (১ জুন) সকাল সাড়ে ৯টায় কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি) মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। পুরো দেশের মানুষ শেখ হাসিনাসহ আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে। এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে, হিটলারের নাৎসী বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারসহ পৃথিবীর ২২টি দেশে বিচারকাজ সরাসরি সম্প্রচারের নজির আছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














