৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে এবি পার্টিতে যোগ দেয়ায় জামায়াত নেতা বহিষ্কার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১১৮
শেরপুরে এবি পার্টিতে যোগ দেয়ায় জামায়াত নেতা বহিষ্কার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম মাওলানা আব্দুল্লাহ বাদশা। যোগদানের পরই তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এবি পার্টি।

সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা আব্দুল্লাহ বাদশাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, ‘অন্য দলে যোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আমাদের দল নীতি-আদর্শের প্রশ্নে কঠোর। শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারও জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

জামায়াতের পক্ষ থেকে নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এদিকে, দল থেকে বহিষ্কারের ঘোষণার রাতেই মাওলানা আব্দুল্লাহ বাদশাকে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করেছি এবং দল আমাকে শেরপুর-২ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। যেহেতু আমি এখন অন্য দলের প্রার্থী, তাই জামায়াত আমাকে বহিষ্কার করতেই পারে। আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শেরপুরে এবি পার্টিতে যোগ দেয়ায় জামায়াত নেতা বহিষ্কার

সময়: ০২:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫