৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩৪
শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

ইনছান আলী, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকুপাতে কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচ ঘটিকার দিকে উপজেলার শেখপাড়া কালী নদীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে কাফনের কাপড়ে জড়ানো একটি বস্তু দেখা যায়। তবে এটি মরদেহ কেউ বুঝতে পারেনি। পরে বিকেলের দিকে কয়েকজন স্থানীয় কাফনে জড়ানো বস্তুটি খুলে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সদ্য ভূমিষ্ট একটি মেয়ে শিশুর বলে জানা যায়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

সময়: ০৬:০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার ইনছান আলী, স্টাফ রিপোর্টার ঝিনাইদহের শৈলকুপাতে কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচ ঘটিকার দিকে উপজেলার শেখপাড়া কালী নদীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল থেকে কাফনের কাপড়ে জড়ানো একটি বস্তু দেখা যায়। তবে এটি মরদেহ কেউ বুঝতে পারেনি। পরে বিকেলের দিকে কয়েকজন স্থানীয় কাফনে জড়ানো বস্তুটি খুলে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সদ্য ভূমিষ্ট একটি মেয়ে শিশুর বলে জানা যায়। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.