৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৫১
শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

ইনছান আলী, স্টাফ রিপোর্টার,

ঝিনাইদহের শৈলকূপায় নসিমন মাহেন্দ্র মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শৈলকূপার লাঙ্গলবাঁধ- শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শৈলকূপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস (৫০) এবং একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)। এছাড়া গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়াসহ ৩ জন গুরুতর আহত হন।

এ বিষয়ে শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুরা দরবার শরীফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মাহেন্দ্র-নাসিমন মুখোমুখি সংঘর্ষ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান নামের দুইজন মারা যান। গুরুতর আহত ৩ জন কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

সময়: ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩ইনছান আলী, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহের শৈলকূপায় নসিমন মাহেন্দ্র মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শৈলকূপার লাঙ্গলবাঁধ- শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শৈলকূপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস (৫০) এবং একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)। এছাড়া গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়াসহ ৩ জন গুরুতর আহত হন। এ বিষয়ে শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুরা দরবার শরীফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মাহেন্দ্র-নাসিমন মুখোমুখি সংঘর্ষ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান নামের দুইজন মারা যান। গুরুতর আহত ৩ জন কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.