শৈলকূপা গাড়াগন্জ বরদা ব্রীজে আলমসাধু সঙ্গে রুপসা বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
- সময়: ০২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৬

স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা ব্রীজ এলাকায় বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) ও একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯) নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছে আরও ২জন। প্রত্যাক্ষদর্শী মুক্তার হোসেন জোয়ারদার গনমাধ্যমকর্মীদের জানান, বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার ভায়না থেকে চার জন পান ব্যবসায়ী আলমসাধু যোগে গাড়াগঞ্জ বাজারে আসছিলেন। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ এলঅকার বড়দা ব্রীজের কাছে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই খোকন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহাদেব নামে আরও একজনকে মৃত ঘোষনা করেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বাস ও আলমসাধুর মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














