শোক দিবসে বিশ্বনাথের লামাকাজীতে ইউপি আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- সময়: ০৩:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১২০

ফারুক আহমদ,সিলেট প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকালে লামাকাজীস্হ আশরাফ অটো রাইস মিল সংলগ্ন মাঠে ওই আলোচনা সভা এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ৭৫’র ১৫ই আগস্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুঝে ফেলতে চেয়েছিল, তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ১৫ই আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এরজন্য মুজিব আদর্শের চেতনা শুধু মুখে থাকলে হবে না, বুকে ধারণ করতে হবে।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ‘নৌকা’র প্রার্থী হিসেবে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরদাবী জানিয়েছেন।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ ও লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাথে জড়িত থেকে যারা পরপারে পাড়ি দিয়েছেন তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পোলক ভট্টাচার্যের সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমদ, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের সাধারন সম্পাদক একেএম আলী হোসাইন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রজত কান্তি দত্ত রুপক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক চমক আলী মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শামসুল হক মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী, স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক আকমল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল হাছান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত যুবলীগ নেতা জুনেদ আহমদ, গীতা পাঠ করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পোলক ভট্টাচার্য্য এবং শুভেচ্ছা বক্তব্য ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর।
এসময় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার আফতাব উদ্দিন, সাবেক স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহনুর হোসাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম আহমদসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














