৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের অংশগ্রহণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১২৮
সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের অংশগ্রহণ

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমেদ ও যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বীর নেতৃত্বে বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগ অংশগ্রহন করেন।

২১ আগস্ট বর্বোরচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হৃদয় আহমেদ ও যুগ্ন আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বির নেতৃত্বে বিজয়নগর উপজেলার শতাধিক নেতাকর্মী শোডাউন এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

২১ আগস্ট, সোমবার বিকাল ৪ ঘটিকার সময় হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ।

এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূইয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

উক্ত বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মী সুসজ্জিতভাবে শোডাউনের মাধ্যমে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ যোগ দেন। এসময় উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের অংশগ্রহণ

সময়: ০৬:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের অংশগ্রহণশাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমেদ ও যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বীর নেতৃত্বে বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগ অংশগ্রহন করেন। ২১ আগস্ট বর্বোরচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হৃদয় আহমেদ ও যুগ্ন আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বির নেতৃত্বে বিজয়নগর উপজেলার শতাধিক নেতাকর্মী শোডাউন এর মাধ্যমে অংশগ্রহণ করেন। ২১ আগস্ট, সোমবার বিকাল ৪ ঘটিকার সময় হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূইয়া এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উক্ত বিক্ষোভ সমাবেশে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মী সুসজ্জিতভাবে শোডাউনের মাধ্যমে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ যোগ দেন। এসময় উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.