৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৩৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১০
সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠটি এই ইউনিয়নের একমাত্র খেলার মাঠ। এক সময় ছিল উঁচু নিচু, গর্ত, ময়লা-আবর্জনা, ছিলো না ফুটবল খেলার গোলবার ও ক্রিকেট পিচ। অল্প বৃষ্টি হলেই সেখানে জমে যেত পানি, তৈরি হতো অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষত, খেলার জন্য অনুপযোগী হওয়া ছাড়াও স্থানটি ছিল স্বাস্থ্যঝুঁকির অন্যতম উৎস ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ খেলোয়াড়দের ব্যবহার অনুপোযোগী ছিল। মননীয় সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কে স্থানীয় খেলোয়াড়রা বিষয়টি অবগত করলে তিনি সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপির সাথে কথা বললে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে মাঠ সংস্কার এবং বহুল কাঙ্ক্ষিত দুটি গোলবার সহ সৌন্দর্য বর্ধনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন।

সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী

ফুটবলার মামুন বলেন, আমি দীর্ঘ ১০-১২ বছর থেকে এই মাঠে খেলাধুলা করে আসতেছি। আগে অল্প একটু বৃষ্টি হলে মাঠে পানি জমে যেত। একদিন বৃষ্টি হলে ৪/৫ দিন খেলাধুলা করতে পারতাম না। কিছুদিন আগে আমরা মহিষখোচা নব দিগন্ত স্পোর্টিং এর সকল খেলোয়াড় শ্রদ্ধেয় মিজান ভাইয়ের বাসায় যাই। মিজান ভাইকে এই সমস্যার কথা জানালে উনি মাঠের সকল কাজের দায়িত্ব নেন। বেশি কিছু বলবো না, শুধু একটি কথাই বলব,বিপদে পড়লে যার কাছে ছুটে যাই তিনি আমাদের শ্রদ্ধেয় মিজান ভাই।

সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী

ছাত্রলীগ কর্মী মোঃ জাহিদ হাসান রাসেল বলেন, “এই মাঠে আগে আমরা ভালোভাবে খেলাধুলা করতে পারতাম না। উঁচু নিচু এবং গোলবার ছিলো না। কিন্তু আমাদের এলাকার গর্ভ ও আমাদের পাশে বট গাছের মতো নানান সমস্যার সমাধান যিনি করে দেন প্রিয় ভাই সমাজকল্যাণ মন্ত্রী এপিএস মিজান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে খেলার মাঠের সকল দায়িত্ব নিয়েছেন। ভাই এর প্রতি আমরা কৃতজ্ঞ।

মোরশেদ মোনজের চৌধুরী বলেন, সমতল মাঠ,সবুজ ঘাসের কার্পেট, সারি সারি গাছে বেষ্টিত মাঠ,গাছগুলি মনেহয় যেন গ্যালারির মত আবৃত করে রেখেছে মাঠটিকে, দুদিকে সাদা-কালো রঙের চকচকে গোলবার মাঝখানে ক্রিকেট পিচ। এ যেন চিরচেনা রূপে ফিরে এসেছে মহিষখোচার একমাত্র এই মাঠটি। দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পরে থাকা এই মাঠটির বর্তমান সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়। আমি বিশ্বাস করি মহিষখোচার ক্রিড়াপ্রেমী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিচর্যায় প্রান ফিরে পাবে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ সুপরিচিত এই মাঠটি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি, মহোদয়ের প্রতি।

সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী

এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় মাঠে খেলাধুলার পরিবেশ ফিরে পাওয়ায় তারা অনেক খুশি, সেইসাথে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপির কাছে মাঠের চারিদিকে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী

সময়: ০৭:৩৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসীমোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:   লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠটি এই ইউনিয়নের একমাত্র খেলার মাঠ। এক সময় ছিল উঁচু নিচু, গর্ত, ময়লা-আবর্জনা, ছিলো না ফুটবল খেলার গোলবার ও ক্রিকেট পিচ। অল্প বৃষ্টি হলেই সেখানে জমে যেত পানি, তৈরি হতো অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষত, খেলার জন্য অনুপযোগী হওয়া ছাড়াও স্থানটি ছিল স্বাস্থ্যঝুঁকির অন্যতম উৎস ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ খেলোয়াড়দের ব্যবহার অনুপোযোগী ছিল। মননীয় সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কে স্থানীয় খেলোয়াড়রা বিষয়টি অবগত করলে তিনি সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপির সাথে কথা বললে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে মাঠ সংস্কার এবং বহুল কাঙ্ক্ষিত দুটি গোলবার সহ সৌন্দর্য বর্ধনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন। সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী ফুটবলার মামুন বলেন, আমি দীর্ঘ ১০-১২ বছর থেকে এই মাঠে খেলাধুলা করে আসতেছি। আগে অল্প একটু বৃষ্টি হলে মাঠে পানি জমে যেত। একদিন বৃষ্টি হলে ৪/৫ দিন খেলাধুলা করতে পারতাম না। কিছুদিন আগে আমরা মহিষখোচা নব দিগন্ত স্পোর্টিং এর সকল খেলোয়াড় শ্রদ্ধেয় মিজান ভাইয়ের বাসায় যাই। মিজান ভাইকে এই সমস্যার কথা জানালে উনি মাঠের সকল কাজের দায়িত্ব নেন। বেশি কিছু বলবো না, শুধু একটি কথাই বলব,বিপদে পড়লে যার কাছে ছুটে যাই তিনি আমাদের শ্রদ্ধেয় মিজান ভাই। সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী ছাত্রলীগ কর্মী মোঃ জাহিদ হাসান রাসেল বলেন, “এই মাঠে আগে আমরা ভালোভাবে খেলাধুলা করতে পারতাম না। উঁচু নিচু এবং গোলবার ছিলো না। কিন্তু আমাদের এলাকার গর্ভ ও আমাদের পাশে বট গাছের মতো নানান সমস্যার সমাধান যিনি করে দেন প্রিয় ভাই সমাজকল্যাণ মন্ত্রী এপিএস মিজান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে খেলার মাঠের সকল দায়িত্ব নিয়েছেন। ভাই এর প্রতি আমরা কৃতজ্ঞ। মোরশেদ মোনজের চৌধুরী বলেন, সমতল মাঠ,সবুজ ঘাসের কার্পেট, সারি সারি গাছে বেষ্টিত মাঠ,গাছগুলি মনেহয় যেন গ্যালারির মত আবৃত করে রেখেছে মাঠটিকে, দুদিকে সাদা-কালো রঙের চকচকে গোলবার মাঝখানে ক্রিকেট পিচ। এ যেন চিরচেনা রূপে ফিরে এসেছে মহিষখোচার একমাত্র এই মাঠটি। দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পরে থাকা এই মাঠটির বর্তমান সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়। আমি বিশ্বাস করি মহিষখোচার ক্রিড়াপ্রেমী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পরিচর্যায় প্রান ফিরে পাবে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ সুপরিচিত এই মাঠটি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি, মহোদয়ের প্রতি। সমাজকল্যাণ মন্ত্রীর সহযোগিতায় মাঠের সুন্দর পরিবেশ ফিরে পেল মহিষখোচা ইউনিয়ন বাসী এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় মাঠে খেলাধুলার পরিবেশ ফিরে পাওয়ায় তারা অনেক খুশি, সেইসাথে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপির কাছে মাঠের চারিদিকে লাইটিং এর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.