৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি গুদামের অনুপযোগী চাল জনতার হাতে আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৯
সরকারি গুদামের অনুপযোগী চাল জনতার হাতে আটক

 

আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে খাদ্য গুদামের অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত পঁচা চাল নিয়ে যাওয়া পথে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ মেট্রিকটন ৯৯০ কেজি চাল আটক করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল উপজেলা খাদ্য গুদাম থেকে দুটি ট্রাক্টরে করে বাইরে ৫৩৩ বস্তায় ১৫ মেট্রিকটন ৯৯০ কেজি চাল বিতরণের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিলেন মনির নামের এক ডিলার। এ সময় চালের ট্রাক্টর দুটি লক্ষ্য করেন সাধারণ জনতা। পরে ট্রাক্টর দুটি থামিয়ে বস্তা খুলে দেখেন চালগুলো দুর্গন্ধযুক্ত ও খাবার অনুপযোগী। পরে চালগুলো আটক করে স্থানীয় প্রশাসনকে খবর দেন জনতা। এ ঘটনায় সাধারণ জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অনুপযোগী এসব চাল দিয়ে গরিব-দুঃখী মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।

 

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মনির বলেন, আমাকে গুদামে কিছু ভালো চাল দেখিয়ে পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল দেওয়া হয়েছে।

 

রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এই চাল, একদম পঁচা চাল, খাবার অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত চাল। তাই জেলা প্রশাসকের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। একই দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রৌমারী সদর হাট-বাজার ইজারাদার রাজু আহমেদ।

 

রৌমারী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. শহিদুল্লাহের সঙ্গে। তিনি বলেন, চালগুলো উলিপুর থেকে নিয়ে আসা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের জন্য চালগুলো ডিলারকে দেওয়া হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা সাপেক্ষে সবার মতামতের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে চান তিনি।

 

তবে ঘটনাটি জানতে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হাসনাত মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরকারি গুদামের অনুপযোগী চাল জনতার হাতে আটক

সময়: ০৮:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
সরকারি গুদামের অনুপযোগী চাল জনতার হাতে আটক  আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে খাদ্য গুদামের অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত পঁচা চাল নিয়ে যাওয়া পথে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ মেট্রিকটন ৯৯০ কেজি চাল আটক করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির চাল উপজেলা খাদ্য গুদাম থেকে দুটি ট্রাক্টরে করে বাইরে ৫৩৩ বস্তায় ১৫ মেট্রিকটন ৯৯০ কেজি চাল বিতরণের উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিলেন মনির নামের এক ডিলার। এ সময় চালের ট্রাক্টর দুটি লক্ষ্য করেন সাধারণ জনতা। পরে ট্রাক্টর দুটি থামিয়ে বস্তা খুলে দেখেন চালগুলো দুর্গন্ধযুক্ত ও খাবার অনুপযোগী। পরে চালগুলো আটক করে স্থানীয় প্রশাসনকে খবর দেন জনতা। এ ঘটনায় সাধারণ জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, অনুপযোগী এসব চাল দিয়ে গরিব-দুঃখী মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।   খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মনির বলেন, আমাকে গুদামে কিছু ভালো চাল দেখিয়ে পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল দেওয়া হয়েছে।   রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এই চাল, একদম পঁচা চাল, খাবার অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত চাল। তাই জেলা প্রশাসকের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। একই দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রৌমারী সদর হাট-বাজার ইজারাদার রাজু আহমেদ।   রৌমারী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. শহিদুল্লাহের সঙ্গে। তিনি বলেন, চালগুলো উলিপুর থেকে নিয়ে আসা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের জন্য চালগুলো ডিলারকে দেওয়া হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা সাপেক্ষে সবার মতামতের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে চান তিনি।   তবে ঘটনাটি জানতে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হাসনাত মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.