৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি ইবি শিক্ষার্থী মুসার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৫০
সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি ইবি শিক্ষার্থী মুসার

ইবি প্রতিনিধি:

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী।

 

 

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় ১৮তম বাংলা চ্যানেল সুইমিং’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেন্ট মার্টিন উত্তর বিচে শেষ হয় ৩ টা ২৭ মিনিটে। বাংলা চ্যানেল বিজয় করে ‘ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’র আয়োজনে উদযাপনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরেছেন তিনি।

 

জানা গেছে, তার এই প্রতিযোগিতায় স্পনসর হিসেবে ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন, হক ল’ একাডেমি, ইবি লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার কেউ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এসময় ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজনে দেশি-বিদেশি মোট ৪৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

 

মুসা হাশেমী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে। ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব সেটা প্রমাণ করে আসলাম।”

 

এর আগে মুসা রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিং করেছেন। তিনি ক্যাম্পাস থেকে ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুর কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন।

 

বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি ইবি শিক্ষার্থী মুসার

সময়: ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি ইবি শিক্ষার্থী মুসারইবি প্রতিনিধি: টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী।     বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় ১৮তম বাংলা চ্যানেল সুইমিং’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেন্ট মার্টিন উত্তর বিচে শেষ হয় ৩ টা ২৭ মিনিটে। বাংলা চ্যানেল বিজয় করে ‘ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’র আয়োজনে উদযাপনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতির সামনে তুলে ধরেছেন তিনি।   জানা গেছে, তার এই প্রতিযোগিতায় স্পনসর হিসেবে ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন, হক ল’ একাডেমি, ইবি লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবার কেউ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এসময় ষড়জ এডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজনে দেশি-বিদেশি মোট ৪৩ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।   মুসা হাশেমী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে। ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব সেটা প্রমাণ করে আসলাম।”   এর আগে মুসা রাজশাহীতে ২০ কিলোমিটার পদ্মা নদীতে সুইমিং করেছেন। তিনি ক্যাম্পাস থেকে ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পিয়ারপুর কুমার নদে নিয়মিত অনুশীলন করছেন।   বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.