সাংবাদিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে চরম ভোগান্তি দিলেন মিজানুর রহমান মাসুম
- সময়: ০২:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৪৪

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মাসুম ঝিনাইদহের সাংবাদিকদের সাথে মতবিনিময় করার জন্যে দুপুর ১২:৩০ মিনিটে সময় দিয়ে,তিনি আসেন দুপুর দুইটা ছয় মিনিটে।
এদিকে বর্তমান চরম গরমের মাঝে সাংবাদিকদের নাভিশ্বাস উঠে গেছে অপেক্ষা করতে যেয়ে।
নির্বাচনের আগে, নির্বাচিত হবার আগেই সাংবাদিকদের এই রকম অবজ্ঞা করার বিষয়টি সমালোচিত হয়েছে সাংবাদিক মহলে। পেশাদার সাংবাদিকেরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেকেই অধৈর্য হয়ে ফিরে গেছেন,প্রতিটা সাংবাদিকের নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ থাকে কিন্তু সেই সকল পেশাদার সাংবাদিকদের এভাবে বসিয়ে রাখাটা কান্ডজ্ঞানহীতার পরিচয় দিয়েছেন বলেও সমালোচনা শুরু হয়েছে।
অন্যদিকে গতোকাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন আরেকজন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী জে এম রশিদ আলম রশিদ, তিনি সঠিক সময়ের পূর্বেই ঝিনাইদহের প্রেসক্নাবের মিলনায়তনে উপস্থিত হয়েছেন।
সঠিক সময়ে মতবিনিময় সভায় উপস্থিত হতে না পারার বিষয়ে মিজানুর রহমান মাসুম সাংবাদিকদের কোনো মন্তব্য করেন নাই।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














