৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৪৮
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ্ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সভায় কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ ৫ আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। এখন একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “দিনাজপুর-৪ আসনে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই অঞ্চলের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহ্বানে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। ধানের শীষকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করছি।” এসময় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর

সময়: ১২:৫৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুরমাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান চৌধুরী। বুধবার (২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ্ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সভায় কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণ ৫ আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে। এখন একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “দিনাজপুর-৪ আসনে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই অঞ্চলের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহ্বানে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। ধানের শীষকে বিজয়ী করতে সক্রিয়ভাবে কাজ করছি।” এসময় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.