৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় হোসনে আরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৭৮
সাঘাটায় হোসনে আরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন নিজ প্রচেষ্টায় নিজস্ব জমির ওপর তাঁর মাতার নামে নবনির্মিত সাঘাটা উপজেলার কামালেরপাড়ায় হোসনে আরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে ফলিয়াদিগর মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্রের সভাপতিত্বে সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন,সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী,গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারম্নল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু সহ আরো অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সারা দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবা মানুষের দোড়-গোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্র চালু করেছেন।সেই ধারাবাহিকতায় কামালেরপাড়ায় হোসনেআরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হলো। এখন থেকে কামালেরপাড়া ইউনিয়নের সকল মা ও শিশুদের চিকিৎসাসেবা নিতে উপজেলা সদর হাসপাতালে যেতে হবে না। বাড়ির কাছেই চিকিৎসা নিতে পারবেন। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলা পর্যায়ের হাসপাতালের ন্যায় সরকারি সব সুযোগ সুবিধা পাবেন রোগীরা। এই উন্নয়ন ও সুযোগ-সুবিধা অব্যাহতভাবে পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বত:স্ফুর্তভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাঘাটায় হোসনে আরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

সময়: ১২:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
সাঘাটায় হোসনে আরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন নিজ প্রচেষ্টায় নিজস্ব জমির ওপর তাঁর মাতার নামে নবনির্মিত সাঘাটা উপজেলার কামালেরপাড়ায় হোসনে আরা বেগম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে ফলিয়াদিগর মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   পরিবার পরিকল্পনা অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্রের সভাপতিত্বে সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন,সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী,গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারম্নল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু সহ আরো অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সারা দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সেবা মানুষের দোড়-গোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নে ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্র চালু করেছেন।সেই ধারাবাহিকতায় কামালেরপাড়ায় হোসনেআরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু হলো। এখন থেকে কামালেরপাড়া ইউনিয়নের সকল মা ও শিশুদের চিকিৎসাসেবা নিতে উপজেলা সদর হাসপাতালে যেতে হবে না। বাড়ির কাছেই চিকিৎসা নিতে পারবেন। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলা পর্যায়ের হাসপাতালের ন্যায় সরকারি সব সুযোগ সুবিধা পাবেন রোগীরা। এই উন্নয়ন ও সুযোগ-সুবিধা অব্যাহতভাবে পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বত:স্ফুর্তভাবে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।  

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.