৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ৭২
সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:

মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইদুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, আত্মহত্যা প্রতিরোধ এবং শিশুদের পানিতে ডুবে মৃত্যুর মতো বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। পাশাপাশি এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সময়: ০৭:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি: মোঃ রিয়াদ প্রধান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইদুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, আত্মহত্যা প্রতিরোধ এবং শিশুদের পানিতে ডুবে মৃত্যুর মতো বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। পাশাপাশি এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.