সাদুল্লাপুরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সময়: ০৮:৪৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৭২

সাদুল্লাপুরে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ও পলাশবাড়ী–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী–এর সহকারী সেক্রেটারি মো. রোকনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন—
সাদুল্লাপুর উপজেলা আমির মো. এরশাদুল হক ইমন,
পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. আবু বক্কর,
সাদুল্লাপুর ও পলাশবাড়ী দুই উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সভায় আমীরে জামায়াতের আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, শৃঙ্খলা ও আয়োজন সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














