৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৮১
সাদুল্লাপুরে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ

মোঃ রিয়াদ প্রধান

সাদুল্লাপুর (গাইবান্ধা), ২১ জুন ২০২৫:
“মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির, সাদুল্লাপুর উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক মোঃ ইউসুফ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী ইসলাম, সভাপতি, সাদুল্লাপুর উত্তর সাংগঠনিক থানা শাখা।

আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবির পরিবেশবান্ধব সমাজ গঠনে সবসময় সচেষ্ট এবং এই উদ্যোগ তারই একটি অংশ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেটও বিতরণ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুরে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সময়: ১২:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
সাদুল্লাপুরে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিতসাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ মোঃ রিয়াদ প্রধান সাদুল্লাপুর (গাইবান্ধা), ২১ জুন ২০২৫: “মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির, সাদুল্লাপুর উত্তর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক মোঃ ইউসুফ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী ইসলাম, সভাপতি, সাদুল্লাপুর উত্তর সাংগঠনিক থানা শাখা। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবির পরিবেশবান্ধব সমাজ গঠনে সবসময় সচেষ্ট এবং এই উদ্যোগ তারই একটি অংশ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেটও বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.