সাদুল্লাপুরে কচু তোলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১: গ্রেফতার ১
- সময়: ১২:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৫৭

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মীরপুর চারমাথার দক্ষিণ পাশে আজ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কচু তোলাকে কেন্দ্র করে সংঘটিত এক মর্মান্তিক ঘটনায় ফুয়াদ মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ফুয়াদ মিয়া তার বাড়ির দক্ষিণ পাশের জমিতে কচু তুলছিলেন। এ সময় পূর্ব থেকে চলমান পারিবারিক বিরোধের জের ধরে তারই চাচাতো ভাই মামুন মিয়া (২৪), পিতা- মোঃ নুরু মিয়া, হঠাৎ ছুরি হাতে তার ওপর হামলা চালান। ছুরি ফুয়াদ মিয়ার বাম পাশ দিয়ে হৃদপিণ্ড বরাবর ঢুকে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আসামী মামুন মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আসামিকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাদুল্লাপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামুন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।
এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














