সাদুল্লাপুরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২
- সময়: ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ৪৮

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী গ্রামে গরু চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে তারা দুইজনকে ধাওয়া করে আটক করেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃ. রাজা পাইকারের ছেলে রন্জু পাইকার (৪০), যিনি স্থানীয়ভাবে “মেম্বার রন্জু পাইকার” নামে পরিচিত, এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, গভীর রাতে তারা গ্রামে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে একটি গোয়ালঘর থেকে গরু বের করার সময় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে জনতা আটক দুই ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের সতর্কতা এবং দ্রুত তৎপরতার ফলে চুরির ঘটনা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় বলে মন্তব্য করেন এলাকাবাসী।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














